প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই সংগে বুধবার (২৯ জুলাই) বেলা ৩টা থেকে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, এনসিপির বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে 'উসকানিমূলক মিথ্যাচারের' অভিযোগ করে ছাত্রদল ও যুবদল তাদের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
ছাত্রদল বুধবার জেলার সব উপজেলা, পৌরসভা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। জেলা শহরসহ প্রতিটি উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল করার কথা জানিয়ে যুবদলও একই ঘোষণা করেছে।
একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজমান।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে দলের আহ্বায়ক এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ জানিয়েছেন, 'গতকালের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন