প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপ ফুটবলের প্রিয় দল ব্রাজিলের বিদায়ের ধাক্কা সইতে না পারায় এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকের নিকট নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রোববার (৫ জুলাই) মধ্যরাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচে ব্রাজিল এবং নরওয়ের মাঝে এই ঘটনা ঘটে। অসুস্থ ওই যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা।।
নিজ বাড়িতে বন্ধু ও অন্যান্য সমর্থকদের সঙ্গে খেলা দেখছিলেন আলমগীর। ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। খেলা শেষে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রিয় দলের বিশ্বকাপের স্বপ্নভঙ্গের বেদনায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
ঘটনাটির পর পরিবারের সদস্য ও স্থানীয় সমর্থকরা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে যেন কেউ অতিরিক্ত উত্তেজিত না হন, সে বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ‘বর্তমানে আলমগীর হোসেন শঙ্কামুক্ত রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন