প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উত্তর ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এই হামলার ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানাচ্ছে যে, গত শনিবার (১৮ জুলাই) এই ঘটনাটি ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার সময় ওই সেনা নিহত হন বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে। একই ঘটনায় আহত হন আরও এক মার্কিন সেনাসদস্য।
সেন্টকম সম্প্রতি আরও জানিয়েছে, গত শুক্রবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে যে স্থানে ইরান হামলা চালিয়েছিল, সেখানে তল্লাশি চালিয়ে 'অজ্ঞাত ব্যক্তির মানবদেহের অবশিষ্টাংশ' পাওয়া গেছে। তার পরিচয় নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও জানানো হয়েছে।
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার অভিযোগ দায়ের করেছে। ওয়াশিংটন ইতোমধ্যেই ইরানের বন্দরের ওপর পুনরায় অবরোধ আরোপ করেছে। অন্যদিকে, তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় এক মাস আগে কার্যকর হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত সপ্তাহ থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
এই অবস্থায়, টানা নবম রাতের মতো ইরানে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে, সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটায় নতুন দফার এ হামলা শুরু হয়।
তাদের দাবি হলো, সর্বশেষ হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌপরিবহনে ইরানের হুমকি দেয়ার সক্ষমতা দুর্বল করা এবং জর্ডানে হামলার জন্য ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যদের দ্রুত শাস্তি দেয়া।
বিবিসি জানাচ্ছে, জর্ডানের ওই সামরিক স্থাপনা থেকে পাওয়া যাচাইকৃত ভিডিওতে অন্তত দুটি আঘাত এবং একটি বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। এ সংঘাতে এখন পর্যন্ত নিহত মার্কিন নাগরিকের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করার পর এ সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন।
অন্যদিকে, গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে অন্তত ৫০ জন নিহত হয়েছেন এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন