প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করার জন্য কোনো ফি প্রদান করতে হবে না।
স্নাতক এবং এমফিল ডিগ্রিধারী শিক্ষার্থীদের পাশাপাশি ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করা শিক্ষার্থীরাও সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে এই ফেলোশিপের আওতায় পিএইচডি করার সুযোগ রয়েছে। বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আবেদন করা যাবে।
ফেলোশিপে যেসব সুবিধা
ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বছরে প্রায় ৪৩ হাজার ৬৯০ মার্কিন ডলার বৃত্তি পাবেন। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৫৪ লাখ টাকা।
এছাড়া, সর্বোচ্চ তিন বছর পর্যন্ত প্রতিবছর সম্মেলন এবং গবেষণাসংক্রান্ত ভ্রমণের জন্য অতিরিক্ত ১ হাজার ৮২০ মার্কিন ডলার প্রদান করা হবে।
পিএইচডি সম্পন্ন করতে যদি তিন বছরের বেশি সময় লাগে, তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অতিরিক্ত সহায়তা প্রদান করতে পারে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।
যে আট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে
হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের আওতায় যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে, সেগুলো হলো-
সিটি ইউনিভার্সিটি অব হংকং
হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
লিংনান ইউনিভার্সিটি
দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং
দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং
দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
দ্য ইউনিভার্সিটি অব হংকং
যেসব বিষয়ে পিএইচডি করা যাবে
এই ফেলোশিপের আওতায় বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডির জন্য আবেদন করা যাবে।
যেভাবে প্রার্থী বাছাই
ফেলোশিপের জন্য প্রার্থী বাছাইয়ের সময় কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে-
একাডেমিক ফলাফল
গবেষণার দক্ষতা ও সম্ভাবনা
যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা
নেতৃত্বের গুণাবলি
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের প্রথমে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের ওয়েবসাইটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীকে একটি HKPFS Reference Number প্রদান করা হবে।
এরপর ওই নম্বর ব্যবহার করে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।
একজন আবেদনকারী সর্বাধিক দুটি প্রোগ্রাম বা বিভাগ বেছে নিতে পারবেন। চাইলে একই বিশ্ববিদ্যালয়ের দুটি প্রোগ্রাম অথবা দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।
প্রাথমিক আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬, হংকং সময় দুপুর ১২টা। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে।
তবে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপ্রক্রিয়ায় পার্থক্য থাকতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নির্দেশনা দেখে নেওয়া অত্যন্ত জরুরি।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন