প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে বিশ্বকাপের ফুটবল ম্যাচ দেখা অবস্থায় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটের বর্ধনগাছা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত রুবেল মোল্লা ছিলেন বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে যে, তিনি সকালে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কানের হেডফোন লাগিয়ে মোবাইলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ দেখছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি বর্ধনগাছা এলাকা অতিক্রম করছিল। কানে হেডফোন এবং খেলায় মগ্ন থাকার কারণে তিনি ট্রেনের হুইসেল শুনতে পাননি। এই অবস্থায় ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রেলওয়ে থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে এবং পরিবারের কোনও অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন