প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা নিকোল টম-বন্ডে আজ সৌজন্য সাক্ষাৎ করেন।
এই বৈঠকটি রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি দক্ষতাভিত্তিক অভিবাসন, নৈতিক নিয়োগ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, নতুন শ্রমবাজার সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার তুলে ধরেন।
এই লক্ষ্যে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী নিশ্চিত করতে আইওএমের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।
ড. লরা নিকোল টম-বন্ডে বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনায় সরকারের নেতৃত্বের প্রশংসা করেন এবং সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে আইওএমের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ-আইওএম অংশীদারিত্বকে আরও গভীর ও কার্যকর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন