প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আসরে ১৪ বছর বয়সী এক কিশোরী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি জানার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়। এই ঘটনায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে কিশোরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়। কিশোরীকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয় এবং বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
বাল্যবিবাহের আয়োজন এবং এতে সহযোগিতা করার কারণে কিশোরীর বাবা রফিকুল ইসলাম (কচি)কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন