প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মোবাইলে ফ্রী ফায়ার গেম খেলার কারণে রাকিব কাজী (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করেছে কর্তব্যরত ডাক্তার। রাকিব কাজী ২ নম্বর পত্তাশী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরনী পত্তাশী গ্রামের মৃত আকরাম কাজীর পুত্র।
স্থানীয় সূত্র মতে, মঙ্গলবার (২১ জুলাই) বিকালে পত্তাশীর কাজীপাড়া এলাকায় আকরাম কাজীর দোকানের সামনে রাকিব কাজী, অভিযুক্ত রাতুল মোল্লাসহ আরো পাঁচ থেকে সাত জন মিলে ফ্রী ফায়ার গেম খেলছিল। খেলার মধ্যে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
এক প্রত্যক্ষদর্শী, রিফাত কাজী জানান, খেলার মাঝে যা ঝামেলা হয়েছিল তা আমরা সেদিনই মিলে সমাধান করে দিয়েছিলাম। তবে পরবর্তী ঘটনা খুবই দুঃখজনক। গুরুতর আহত রাকিব কাজী বলেন, আমরা বিকালে গেম খেলছিলাম, এ সময় রাতুলের সাথে আমার খুব খারাপ ব্যবহার হয় এবং সে আমার গায়ে হাত তোলে। এই ঘটনার সমাধান তখনই করা হয়েছিল। পরে রাতুলের বাবা, মাতা ও চাচাতো ভাই মিলে আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে আমাকে মারতে আসে। আমি কিছু বুঝে ওঠার আগেই রাতুল আমাকে লাথি মারতে শুরু করে। তখন তার বাবা মানিক মোল্লা আমার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং হাতে পোজ দিয়ে কাটে। এ সময় রাতুলের মা আমাকে জাপটে ধরলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে যখন আমি চোখ খুলে দেখি, তখন আমি হাসপাতালে। জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আকাশ সাহা জানিয়েছেন, রোগীর পেটের আঘাতটি গুরুতর এবং স্টামিং ইনজুরি ডিপ হওয়ার কারণে তাকে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত রাতুল মোল্লার ০১৯৭৫৬৯৩৩০২ নম্বরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ফোনের অপর প্রান্ত থেকে তার চাচাতো ভাই পরিচয় দিয়ে জানান, রাতুল ফোনের কাছে নেই এবং এই কথা বলে তিনি ফোনটি কেটে দেন। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহাব্বত খান বলেন, আমরা মারামারির ঘটনা সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত রাকিবের পক্ষ থেকে পুলিশকে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন