প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাচাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের কন্যা বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানায়, ২৮ বছর বয়সী বৃষ্টি আত্মহত্যা করেছেন। এনডিটিভির খবর অনুযায়ী, এই ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল ৯টার দিকে।
বীরভূম জেলার কুসুম্বা গ্রামে তার নিজ বাড়ির প্রথম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। বৃষ্টি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির একটি ঘটনায় চাকরি পাওয়ার অভিযোগ ছিল। এছাড়া, তার স্বামীর সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন চলছিল। জানা গেছে, দুজনই বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃষ্টি গত কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। রামপুরহাট থানার পুলিশ তার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে, ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়াগত তদন্তের পর মৃত্যুর পেছনের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন