প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরার আশাশুনিতে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে পুলিশ আটক করেছে।
এ ঘটনা ঘটে শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে।
অভিযুক্ত রবিউল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং গুনাকরকাটি বাজারে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা হামদা খাতুন জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলের পেছনে একটি চাতালে ধান শুকানোর কাজ করছিলেন। তখন তিনি লক্ষ্য করেন, অভিযুক্ত রবিউল ইসলাম শিশুটিকে অচেতন অবস্থায় বাইরে রেখে তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। পরে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করেন এবং মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।
শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শোনার পর হামদা খাতুন তাকে বাড়িতে পৌঁছে দেন এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে রাখেন।
খবর পেয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আনজির হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন