প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৫০ বছরের জোসনা বেগম ও তাঁর ১৪ বছরের নাতনি চাঁদনী আক্তার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা ক্রসিংয়ের এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোসনা বেগম এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, চিকিৎসকের কাছে দেখানোর উদ্দেশ্যে জোসনা বেগম তাঁর নাতনি চাঁদনী আক্তারকে সঙ্গে নিয়ে কুমিল্লা শহরে এসেছিলেন। চিকিৎসক দেখানোর পর ফেরার পথে বাসস্টেশনে যাওয়ার পথে শাসনগাছা ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ জানালেন, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি যখন কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছায়, তখন ওই নারী ও তাঁর নাতনি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। তখন ট্রেনের ধাক্কায় তাঁরা ঘটনাস্থলেই কাটা পড়ে মারা যান।
জোসনা বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, চিকিৎসকের কাছে দেখানোর জন্য জোসনা বেগম তাঁর নাতনি চাঁদনী আক্তারকে নিয়ে কুমিল্লা এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কুমিল্লা রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন