প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’-এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ছবি: বাসস
ঢাকা, ৭ জুলাই, ২০২৬: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতকে শক্তিশালী ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফিরিয়ে আনানো জরুরি।
তিনি বলেন, ‘কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন কেবল বিশ্বাস বা অবিশ্বাসের ওপর ভিত্তি করে চলতে পারে না। নাগরিকদের আশ্বস্ত করার জন্য এবং এ খাতের প্রতি মানুষের আস্থা বাড়ানোর জন্য একটি যুগোপযোগী আইনি কাঠামো তৈরি করতে হবে।’
আজ দুপুরে, রাজধানীর অফিসার্স ক্লাবে দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’-এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বীমা কেবল একটি সেবামূলক কাজই নয়, এটি দেশের অর্থনীতিকে বেগবান করার অন্যতম একটি উপাদান। যখন একজন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা ও বীমার নিশ্চয়তা পান, তখন তারা ভবিষ্যৎ সম্পর্কে নিরাপদ বোধ করেন। একই সাথে সুচিন্তিতভাবে তাদের প্রতিভা ও উদ্যোগকে কাজে লাগাতে সক্ষম হন। আর এভাবেই সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের উল্লম্পন ও গতি তৈরি হয়।’
বিগত আমলের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কেবল গতানুগতিকভাবে দেশ পরিচালনার জন্য ক্ষমতা গ্রহণ করেননি। আমাদের একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। কত পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কীভাবে কর ব্যবস্থার বাইরে পড়েছে, রাজস্বের আওতায় আনা যায়নি তা চিহ্নিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসার আগে আমরা রাষ্ট্রের নানা সমস্যা চিহ্নিত করেছি এবং এখন এর সংস্কার ও মেরামত না করলে সমাধানের মূল লক্ষ্য বাস্তবায়ন করতে পারা সহজ হবে না।’
এসময় তথ্যমন্ত্রী বীমা খাতের চলমান সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে অর্থমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বীমা জগতকে আরও বিস্তৃত করতে এবং শক্তিশালী নীতি কাঠামো তৈরিতে সরকারের সাথে একযোগে কাজ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বানও জানান।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন।
অনুষ্ঠানে বীমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন