প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে, বিশেষ করে পবিত্র মক্কা নগরীতে, সম্ভাব্য বিপদের আশঙ্কার কারণে জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তারিখে, দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে।
সাধারণত, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার হুমকি দেখা দিলে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে আগাম সতর্কীকরণ ব্যবস্থা সংকেত পাঠায়।
সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের সতর্ক করতে মক্কা নগরীতে জরুরি বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরের উপকূলীয় কৌশলগত এলাকা ইয়ানবু গভর্নরেট, তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলেও পৃথক সতর্কতা জারি করা হয়েছিল। তবে, সতর্কবার্তা জারির কিছু মিনিটের মধ্যে তা তুলে নেওয়া হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানোর ঠিক আগমুহূর্তে সাধারণত এই সতর্কসংকেত সক্রিয় হয়ে ওঠে। গত সপ্তাহে রিয়াদ অভিযোগ করে যে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, যা আকাশপথে ভূপাতিত করা হয়। যদিও হুতি বিদ্রোহীরা এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।
২০১৫ সাল থেকে ইয়েমেন সরকারের পক্ষে লড়ে আসা সৌদি জোটের বিরুদ্ধে সম্প্রতি হুতিরা হামলা জোরদার করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কিছুদিন আগে, সৌদির রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালানো হয়। পাশাপাশি, তারা সৌদির তেল রপ্তানির প্রধান পথ বাব আল-মানদেব প্রণালির উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণও নিয়েছে।
জুলাইয়ে সানা বিমানবন্দরে ইরানি বিমান অবতরণকে কেন্দ্র করে ২০২২ সালে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে, রিয়াদের ওপর সামুদ্রিক অবরোধ ও তেল ট্যাঙ্কারে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। এর ফলে, শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদিসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের নৌপথগুলোতে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন