প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উত্তর-আটলান্টিক সাগরে উদ্ভূত শক্তিশালী নিম্নচাপের ফলে সৃষ্ট তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে প্রবল বর্ষণ, তীব্র ঝোড়ো হাওয়া এবং আকস্মিক বন্যার কারণে বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝড়টি সাগর থেকে উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে মাইন পর্যন্ত পূর্ব উপকূলের প্রায় ১৪টি অঙ্গরাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া।
ঝড়ের আঘাতের পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এসব অঞ্চলের ১ লাখ ১৯ হাজারেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। চারটি অঙ্গরাজ্যের প্রতিটিতে অন্তত ২৫ হাজার পরিবার বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় মানবিক সংকটে দিন কাটাচ্ছে।
প্রতিকূল আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থার ওপর। ঝড় ও খারাপ দৃশ্যমানতার কারণে পূর্ব উপকূলের ১৪টি অঙ্গরাজ্যে ইতোমধ্যে ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে প্রায় ২ হাজার ৪০০টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক বার্তা জারি করে জানিয়েছে, আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত এই নর’ইস্টারের প্রভাব বজায় থাকবে। এ সময়ে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস, সমুদ্রে বিপজ্জনক রিটার্ন স্রোত, তীব্র দমকা হাওয়া এবং টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন