প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গত বছর রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করে ব্রাজিলে চলে গেছেন কার্লো আনচেলত্তি। তবে পুরনো শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করতে হঠাৎ করে রিয়াল মাদ্রিদের ট্রেনিং সেশনে হাজির হয়েছেন এই ইতালিয়ান কোচ। তাকে দেখে ভিনি-রদ্রিগোরা চমকে যান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে ট্রেনিং সেশনে পরিদর্শনের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।
এদিন ভ্যালদেবেবাসে, সেখানে তিনি সাবেক ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সময় কাটান এবং দলের অনুশীলনও দেখেন।
রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হোসে মরিনিওর সঙ্গে সাক্ষাৎ করেন আনচেলত্তি। এরপর একে একে জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে, থিবো কোর্তোয়া, ভিনিসিয়ুস জুনিয়রসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তবে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল ব্রাজিলিয়ান খেলোয়াড়দের খোঁজ নেওয়া। ইনজুরিতে থাকা মিলিতাও, রদ্রিগো ও এন্ড্রিকের সঙ্গে আলাদা করে কথা বলেন আনচেলত্তি এবং তাদের পুনর্বাসনের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
ব্রাজিলের আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর আগে খেলোয়াড়দের ফিটনেস পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করাও তার সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।
রিয়াল মাদ্রিদে ২০১৩-১৫ এবং ২০২১-২৫—দুই মেয়াদে দায়িত্ব পালন করা আনচেলত্তির জন্য ভ্যালদেবেবাসে এই প্রত্যাবর্তন নিছক সৌজন্য সাক্ষাৎ নয়; বরং নিজের পুরোনো ক্লাব, সাবেক শিষ্য এবং বর্তমান ব্রাজিলিয়ান তারকাদের একসঙ্গে দেখার একটি বিশেষ মুহূর্ত।
বর্তমানে ব্রাজিলের দায়িত্বে থাকা ৬৭ বছর বয়সী ইতালিয়ান কোচ কয়েক দিনের বিরতিতে ইউরোপ সফর করছেন। আগামী আন্তর্জাতিক সূচির আগে ব্রাজিলের সম্ভাব্য খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করাই তার এই সফরের প্রধান উদ্দেশ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন