প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সারাদেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের জন্য এই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্বলিত চিঠি পাঠিয়েছে।
এই চিঠিটি গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী দ্বারা স্বাক্ষরিত হয়ে মাঠপর্যায়ের কার্যালয়ে প্রেরিত হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে এবং সার্বিক যাচাই-বাছাই সম্পন্ন করে তা ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।
এতে উল্লেখ করা হয়েছে যে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত পূর্ববর্তী আবেদনগুলো গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন