প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ রয়েছে মো. ইব্রাহিম (১২) নামের এক মাদরাসাছাত্র, চারদিন ধরে তার সন্ধান মিলছে না। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। শিশুটির পরিবার এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে।
নিখোঁজ ইব্রাহিম উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সদাগরবাড়ির বাসিন্দা মো. মাসুদের ছেলে। তিনি ফকিরবাজার সুন্নিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাতে পড়ার টেবিলে ইব্রাহিমকে না দেখে তার চাচা তাকে বকাঝকা করেছিলেন। পরদিন মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে তাকে খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ইব্রাহিমের পরিবার সহৃদয় ব্যক্তিদের কাছে তার সন্ধান পাওয়ার অনুরোধ জানিয়েছেন।
ইব্রাহিমের চাচা মো. মামুন জানান, তিনি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার পরিকল্পনা করছেন। কেউ যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
যোগাযোগ : ০১৯৯৯৬৯৫৬১৩
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন