প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিয়ের আগে বর-কনের জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়ে থাকে। সাজ পোশাক, আংটি এবং চুড়ির জন্য খরচ হয় হাজার হাজার টাকা। কিন্তু এসবের পাশাপাশি বর-কনের স্বাস্থ্য পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা অনেকেই উপেক্ষা করেন। একটি সফল, সুস্থ ও সুন্দর দাম্পত্য জীবন গড়তে শুধুমাত্র মানসিক মিল নয়, শারীরিক সুস্থতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুতরাং, বিয়ের পূর্বে কিছু বিশেষ মেডিকেল টেস্ট করানো উচিত, যা ভবিষ্যতে যেকোনো সমস্যা সম্পর্কে আগেভাগে সতর্ক করে দেয়।
বন্ধ্যত্ব পরীক্ষা: এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় মহিলার ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুর স্বাস্থ্য কেমন। বন্ধ্যত্বের নির্দিষ্ট কোনো উপসর্গ না থাকায় এটি আগেভাগে জানা কঠিন। ভবিষ্যতে যদি সন্তান নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই পরীক্ষা অনেক সাহায্য করতে পারে।
রক্তের গ্রুপের মিল: অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেন না, কিন্তু সন্তান নিতে চাইলে রক্তের আরএইচ ফ্যাক্টর (রিসাস ফ্যাক্টর) মিল থাকা জরুরি। আরএইচ অসামঞ্জস্য থাকলে গর্ভাবস্থায় জটিলতা তৈরি হতে পারে, এমনকি দ্বিতীয় সন্তানের জন্য তা প্রাণঘাতীও হতে পারে।
বংশগত রোগের টেস্ট: অনেক রোগ রয়েছে যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, যেমন স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, কিডনি রোগ, এবং ডায়াবেটিস। এগুলোর জন্য আগেভাগেই টেস্ট করিয়ে রাখা ভালো। এতে প্রয়োজনে আগাম চিকিৎসাও শুরু করা যায়।
যৌনবাহিত রোগের টেস্ট: বর্তমানে বিবাহের আগে অনেকেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন, তাই উভয়ের এসটিডি টেস্ট করানো জরুরি। এই পরীক্ষায় জানা যায় এইচআইভি এইডস, গনোরিয়া, হার্পিস, সিফিলিস, এবং হেপাটাইটিস সি-র মতো রোগ আছে কি না। এগুলোর মধ্যে কিছু কিছু আজীবন থেকে যায় এবং জীবনসংকট তৈরি করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন