প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্সের টাকা গণনা আবার শুরু হয়েছে। সর্বশেষ ১৫ আগস্ট টাকা গণনার পর ৩৪ দিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাজারের দানবাক্স (ডেগচি) থেকে টাকা তুলে দরগাহ মসজিদের বারান্দায় গণনা কার্যক্রম শুরু করা হয়েছে।
গণনার সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। এ ছাড়া মাদরাসার শিক্ষার্থীরা, মাজার কমিটির সদস্যবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মচারীরাও এই গণনায় অংশগ্রহণ করেন।
এর আগে, গত ২২ জুন মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হয়েছিল। সেদিন মাজারের চারটি এবং জেলা প্রশাসনের স্থাপন করা চারটি দানবাক্স ডাবল লক অবস্থায় খোলা হয়। এসব দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ৭ আনা স্বর্ণালঙ্কার ও ২টি সৌদি রিয়ালও পাওয়া যায়।
পরে জেলা প্রশাসনের ফান্ড থেকে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম আরও ৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন। এতে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এই অর্থ হজরত শাহজালাল (রহ.)-এর নামে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় জমা দেওয়া হয়।
এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হলে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। এ সময় ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপি, ৫৪ দশমিক ২ দিরহাম, ১ দিনার ৪৫০ পয়সা ওমানি মুদ্রা, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ২০ মার্কিন ডলার, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১০ সিঙ্গাপুর ডলার, ২২ কাতারি রিয়াল, ৬ মালয়েশিয়ান রিংগিত ও ৬০ পাকিস্তানি রুপি উদ্ধার করা হয়।
এছাড়া দানবাক্স থেকে ৯ গ্রাম সোনা, ১০ গ্রাম সোনাসদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপাও উদ্ধার করা হয়।
সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স খোলা হলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। একই সঙ্গে সোনা, রূপাসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়।
৩৪ দিন পর শনিবার আবারও দানবাক্সের টাকা গণনা শুরু হওয়ায় এবার কত অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া যাবে, তা গণনা শেষে জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন