প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছেন দেশটির বর্ষীয়ান উগ্র ডানপন্থী ধর্মীয় নেতা এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। এই বক্তব্য নতুনভাবে সামনে এনেছে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল সরকার ও প্রশাসনের মানবাধিকার লঙ্ঘনের চরম প্রকাশ।
এটি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ও প্রতিবাদের সৃষ্টি করছে। আল জাজিরার প্রতিবেদনে একটি নতুন ভিডিওতে ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখার বিষয়ে মন্তব্য করেছেন বেন-গভির। ভিডিওতে তার বক্তব্য ছিল, ‘তারা চেয়েছিল আমি যেন ওই সন্ত্রাসীদের স্যান্ডউইচ দিই। আগে তারা মোটা হয়ে বের হতো, এখন মোটা হয়ে ঢোকে আর চিকন হয়ে বের হয়। সন্ত্রাসীদের এভাবেই বের হওয়া উচিত।’
সাম্প্রতিকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভিডিওটি প্রকাশ করার পর তার মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর আগে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার এবং গাজা অবরোধ ভাঙার উদ্দেশ্যে আন্তর্জাতিক নৌবহরে থাকা বিদেশি কর্মীদের আটক ও নির্যাতনের অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে।
এদিকে, আজ মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে বেন-গভির জানিয়েছেন, ইসরাইল সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের জন্য ৫০ কোটি শেকেল বরাদ্দ অনুমোদন করেছে। তার ভাষ্যমতে, এই অর্থ দিয়ে আরব সমাজে অপরাধ দমনের লক্ষ্যে একটি বিশেষ বিভাগের গঠন করা হবে।
বেন-গভিরের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে ইসরাইল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘকাল ধরেই ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের সাথে আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
এদিকে, গাজার বিষয়ে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। আজ মঙ্গলবার ইসরাইলি হামলায় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্বাস্থ্য সূত্রের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বিমান হামলায় একজন ব্যক্তি নিহত এবং দুই শিশু আহত হয়েছে। এছাড়াও খান ইউনিসে পৃথক আরেকটি হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জানানো হয়, গাজা সিটির কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় হিসেবে ব্যবহৃত তাঁবুতে হামলা চালানোর সময় একজন নিহত এবং আরও পাঁচজন আহত হন। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, গাজায় চলমান সংঘাতের মধ্যে বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন