প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের তাহিরপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় রহমতপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে কিশোর লাকিব মিয়া শিশুটিকে বিস্কুট দেওয়ার কথা বলে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত লাকিব মিয়া দরজা খুলে পালিয়ে যায়। পরে শিশুটির পরিবার তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়।
শিশুটির চাচা জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনার পর থেকে সে বারবার আঁতকে উঠছে। রাতের বেলা তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশকে জানানো হয় এবং পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, নির্যাতনের শিকার শিশুটিকে নিয়ে কাল রাতে থানায় নিয়ে আসা হয়েছিল। চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবার জানিয়েছে, আজকে বিকেলে থানায় অভিযোগ দাখিল করবেন। শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন