প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক বন্দি নারী দেওয়াল টপকে পালানোর ঘটনায় মোট সাতজনকে বরখাস্ত করা হয়েছে, যার মধ্যে দুইজন মেট্রন এবং পাঁচজন মহিলা কারারক্ষী আছেন।
শনিবার (১৮ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ।
তিনি জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার ভিত্তিতে রিপোর্টের মাধ্যমে গতকাল উক্ত সাতজনকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা অন্তর্ভুক্ত রয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে কারাগারের ভেতরে ইট বহনের কাজে নিযুক্ত করা হয়েছিল। সেই সময়ে, দায়িত্বে থাকা মেট্রনের তদারকির অভাবের সুযোগ নিয়ে বন্দি রিম্পা (২১) কারাগারের অফিস ভবনের পাশে অবস্থিত দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর পার হয়ে পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের কন্যা। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনাটির পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন। পরবর্তীতে গতকাল (শুক্রবার) রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন