প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ তেকালা পশ্চিমপাড়ার বাসিন্দা ৬৫ বছরের সামিরুল শাহ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামী মন্টু শেখকে প্রযুক্তির সহায়তায় আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আটক হওয়া মন্টু শেখকে রোববার দুপুরের দিকে মাদারীপুর জেলার রাজৈর থানার ইশিবপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনার পর তাকে দৌলতপুর থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, মন্টু শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলের নিকট থেকে। নিহত সামিরুল শাহের ছেলে আবু সাইদ বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়ের করার পর, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের নির্দেশে পুলিশ তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান সন্দেহভাজন মন্টুকে শনাক্ত ও আটক করার কাজে সফল হয়। হত্যাকাণ্ডের মাত্র একদিনের মধ্যেই প্রধান সন্দেহভাজনকে আটক করা এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধারকে পুলিশ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। তদন্ত শেষে মন্টু শেখকে আদালতে সোপর্দ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরও জানায়, সামিরুল শাহ হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এই হত্যাকাণ্ডটি মূলত ব্যবসায়িক টাকা পয়সা লেনদেনের সাথে সম্পর্কিত। এছাড়াও, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটাও খতিয়ে দেখছে দৌলতপুর থানা পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন