প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন।
এই কার্যক্রমটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মোট ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়, যার মধ্যে রুই (১৬০ কেজি), কাতলা (১২০ কেজি), মৃগেল (৮০ কেজি) এবং কালিবাউস (৪০ কেজি) অন্তর্ভুক্ত ছিল।
কর্মসূচিতে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্তকরণ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য মোনাজাত পরিচালনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন