প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধারনাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন বলে সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে।
গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রাম পরিচালিত এই জরিপে অংশগ্রহণ করেন ৩ হাজার প্রাপ্তবয়স্ক মানুষ। তাদের মধ্যে ৭৫ দশমিক ৩ শতাংশ বলেছেন, প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমানের কাজের ধরন তারা সমর্থন করেন। বিপরীতে, মাত্র ১৭ দশমিক ৫ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া ৭ দশমিক ২ শতাংশ এই বিষয়ে কোনো মত দেননি।
ডেল্টাগ্রামের তথ্য অনুযায়ী, গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দেশজুড়ে এ জরিপটি পরিচালিত হয়েছিল। বিএনপি সরকার গঠনের প্রায় চার মাস পর এই জনমত যাচাই করা হয়।
জরিপে দেখা গেছে, বিভাগভিত্তিক হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সমর্থন সবচেয়ে বেশি রংপুর বিভাগে, যেখানে অনুমোদনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এ হার ৭০ দশমিক ৪ শতাংশ।
গ্রামাঞ্চলে সরকারের প্রতি সমর্থন শহরের তুলনায় বেশি। জরিপে গ্রামীণ এলাকার ৭৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শহরাঞ্চলে এই হার ৭০ দশমিক ১ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে সমর্থনের হার প্রায় একই রকম থাকলেও, ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এটি তুলনামূলকভাবে কম দেখা গেছে, যা ৭০ দশমিক ৯ শতাংশ।
জরিপে উঠে এসেছে, ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর সরকার শুরুর দিকেই উল্লেখযোগ্য জনসমর্থন পেয়ে ছিল।
ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপে দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। দেশের আটটি বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে প্রতিটিতে ২০টি করে সাক্ষাৎকার নেওয়া হয়। মোট উত্তরদাতার সংখ্যা ছিল ৩ হাজার। জরিপে সাড়া দেওয়ার হার ছিল ৭৫ দশমিক ৭ শতাংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন