প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেন স্বৈরাচার শেখ হাসিনা। পদোন্নতির মাপকাঠি হিসেবে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়। ভিন্নমতের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়। এই আজ্ঞাবহ প্রশাসনই টিকিয়ে রাখছে হাসিনার দেড় দশকের ফ্যাসিবাদী শাসন।
হাসিনার সরকার কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয়করণের মাধ্যমে পুরো জনপ্রশাসনকে কব্জায় নেয়।
বিশেষজ্ঞদের মতে, আওয়ামী লীগ বিশেষ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করে। এর ফলে রাষ্ট্রকাঠামোকে বিকলাঙ্গ করে দেওয়া হয় এবং সাংবিধানিক পদ থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরে অনুগতদের বসানো হয়। এই অনুগতদের দলীয় কর্মীর মতো ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কাজী মাহবুবুর রহমান সময় সংবাদকে জানান, হাসিনা সরকার বেছে বেছে বনেদি আওয়ামী পরিবারের সদস্যদের নিয়োগ দেয়। সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও একই চিত্র দেখা যায়। বিরোধী মত দমনের পাশাপাশি সাজানো প্রশাসন দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখে হাসিনার অবৈধ শাসন। নির্বাচনের নামে চলে প্রহসন। জনগণের ভোটাধিকার হরণ করে হাসিনার আমি-ডামি এবং রাতের ভোটের কারিগরও এই আজ্ঞাবহ প্রশাসন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের বিকাশের প্রধান স্তম্ভ ছিল আমলাতন্ত্রে দলীয়করণ।
প্রশাসনের গতিশীলতা পুনরুদ্ধার করতে পুরো জনপ্রশাসনে আমূল সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন