প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ফ্লোরিডার একটি ফেডারেল আদালতের বিচারক। এই তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের একজন বিচারক।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারক এ আদেশ দেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে বিবিসির অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ আদালত খারিজ করে দিয়েছে।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় সমর্থকদের উসকানি দেওয়ার ধারণা তৈরি করে ট্রাম্পের একটি ভাষণের ভিডিও সম্পাদনা করে প্রচার করেছিল বিবিসি। এর ফলে ট্রাম্প অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন।
ফ্লোরিডার ফেডারেল আদালতের জেলা বিচারক জেফরি কুন্টজ বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানির অভিযোগ খারিজ করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিচারকের মতে, বিবিসির সম্পাদিত ভিডিওটি ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন করেছে এবং ভিডিওটি বিভ্রান্তিকর হতে পারে, তা বিবিসি জানত বা জানা উচিত ছিল—এমন অভিযোগ ট্রাম্প বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করেছেন।
তবে বিচারকের এই আদেশের মাধ্যমে ট্রাম্প তার অভিযোগের সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন, এমন নয়।
আদালতের এই সিদ্ধান্তকে ‘বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘আমরা আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে এমন সবার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং তাদের পরাজিত করব।’
বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তারা বিস্মিত হয়েছেন। তবে আদালতের কর্তৃত্বের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে এবং নিজেদের অবস্থান নিয়ে তারা আত্মবিশ্বাসী।
এর আগে বিবিসি স্বীকার করেছিল, ভিডিওটির সম্পাদনা বিভ্রান্তিকর ছিল। এ কারণে ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছিল সংবাদমাধ্যমটি। তবে তারা মানহানির দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে।
গত ডিসেম্বরে ট্রাম্প ফ্লোরিডার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন। তার অভিযোগ, বিবিসি তার ভাষণের দুটি পৃথক অংশ জোড়া দিয়ে প্রচার করেছে। এর এক অংশে তিনি সমর্থকদের ক্যাপিটল ভবনের দিকে মিছিল নিয়ে যেতে বলেছিলেন। অন্য অংশে বলেছিলেন, ‘সর্বশক্তি দিয়ে লড়াই করো।’ তবে ভাষণের যে অংশে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন, সেটি বাদ দেওয়া হয়।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন আগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে সম্পাদিত ভাষণের ভিডিওটি প্রচার করা হয়েছিল। ওই নির্বাচনে ট্রাম্প জয়ী হন।
পরবর্তী সময়ে বিবিসির একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ স্মারকলিপিতে ভিডিও সম্পাদনার বিষয়টিকে সম্ভাব্য রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন