প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নে সাংবাদিক লুৎফর জামান ফকির আলিফ হত্যার বিচার এবং হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছেন স্থানীয় জনগণ ও নিহতের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ১টা ৩০মি: পোগলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকির বাড়ি মোড় (সুনই বাজার) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা একইসঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান করেন। বক্তারা উল্লেখ করেন, একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।
তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান যাতে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। এ সময় নিহত সাংবাদিকের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এলাকাবাসীও এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দাবি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তাদের দাবি একটাই- সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু বিচার চাই, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন