প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার সোনিয়া গান্ধীর লেখা বই পড়া শুরু করেছেন। বর্তমানে সংসদীয় দলের চেয়ারপারসন ও রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধীর বইটির সহজ ভাষা ও লেখার ধরন তার কাছে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।
যদিও সোনিয়ার বইয়ের প্রশংসা করেছেন, তবে কংগ্রেসের সঙ্গে নিজের রাজনৈতিক সম্পর্ক অস্বীকার করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রামায়ণ’ ও ভগবান রাম সম্পর্কে মন্তব্য করেছেন জাভেদ আখতার।
সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রশংসা করে জাভেদ আখতার জানিয়েছেন যে, তিনি সম্প্রতি বইটি পড়া শুরু করেছেন এবং এর লেখার ধরন তার কাছে ভালো লাগছে। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত নন এবং দলের সমর্থকও নন। তবুও, তিনি সোনিয়া গান্ধীকে অত্যন্ত সম্মান করেন বলে উল্লেখ করেছেন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, ‘আমি সবেমাত্র সোনিয়া গান্ধীর বইটি পড়ছি। আমার কাছে এটি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে এবং পড়তে খুব ভালো লাগছে। এর লেখার শৈলী অত্যন্ত সহজ-সরল, তাই খুব সহজেই পড়া যাচ্ছে। পুরো বইটি শেষ করার পরই আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব।’
তিনি আরও বলেন, ‘তবে আমি প্রকাশ্যে এটা বলতে চাই যে, আমি সোনিয়া গান্ধীকে ভীষণ সম্মান করি। আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত নই, কিন্তু তাকে অনেক শ্রদ্ধা করি। কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম। আমি তার দ্বারা ভীষণভাবে প্রভাবিত।’
সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ গত ১০ নভেম্বর প্রকাশিত হয়। বইটির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ নভেম্বর নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়ার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াংকা গান্ধী।
এ অনুষ্ঠানে আরও দেশের একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কর্নাটকের ডিকে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু উল্লেখযোগ্য। এছাড়াও হাজির ছিলেন হামিদ আনসারি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, ফারুক আবদুল্লাহ, পি চিদম্বরম ও তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জাভেদ আখতার সাক্ষাৎকারে ‘রামায়ণ’ সিনেমাটি নিয়েও আলোচনা করেছেন। যদিও তিনি এখনো সিনেমাটি দেখেননি, তার মেয়ে তথা পরিচালক জোয়া আখতার সিনেমাটি দেখেছেন এবং প্রশংসা করেছেন বলে জানান।
জাভেদ আখতার বলেন, জোয়া খুব সহজে কোনো কিছুর প্রশংসা করেন না। এমনকি বাবার কাজের প্রশংসাও তিনি আজ পর্যন্ত করেননি। সে ক্ষেত্রে তার কথাতেই সিনেমাটি ভালো হবে বলে আমার বিশ্বাস।
ভগবান রাম প্রসঙ্গে জাভেদ আখতারের বক্তব্যও বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বলেন, ধর্ম নির্বিশেষে রামের ভাবনা ভারতীয়দের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। রামকে শুধুমাত্র একজন ব্যক্তি হিসেবে দেখলে তার তাৎপর্য সীমিত হয়ে যায়। বরং রাম এক ধরনের জীবনদর্শন ও জীবনযাপনের পথ বলেই মনে করেন জাভেদ আখতার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন