প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রাশেদ খাঁন উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বী মানুষদের দুর্গোৎসব সুন্দরভাবে পালনের জন্য বিএনপি সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা আছে, যেন এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী কোনো ধরনের চক্রান্ত করতে না পারে।
তিনি আরও বলেন, আপনারা জানেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনকালে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে। মন্দিরে হামলা হয়েছে, যা ছিল একটি পরিকল্পনার অংশ। অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র ভারতকে একটি বার্তা দেওয়া— আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তাহলে সনাতন ধর্মাবলম্বীরা বেশি ক্ষতির শিকার হবে। এই মানুষগুলোকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় সমর্থন দিতে হবে, সহযোগিতা করতে হবে।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে। ভারতের আশীর্বাদপুষ্ট হয়েই তারা টিকে ছিল। বর্তমানে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে।
রাশেদ খাঁন আরও জানান, বিএনপি সরকার নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং এই প্রথম শারদীয় দুর্গোৎসব পালিত হতে যাচ্ছে। তিনি বলেন, আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে তথ্য এসেছে যে, আওয়ামী লীগ এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে একটি চক্রান্ত করবে এবং ভারতকে বোঝাবে, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এজন্য সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হচ্ছে।
তিনি বলেন, আপনারা জানেন, ভারতীয় মিডিয়া কীভাবে গুজব রটায়। যদি কোনো মুসলমানের ওপর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ভারতীয় মিডিয়ার পেজে প্রচার করা হয় যে, সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চলছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই মিলেমিশে বসবাস অনেকের জন্য অস্বস্তির সৃষ্টি করে।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ একটি চক্রান্ত করেছে, কীভাবে সনাতন ধর্মের দুর্গোৎসবকে কেন্দ্র করে একটি অরাজকতা সৃষ্টি করা যায়। তিনি আশা প্রকাশ করেন, তারা সেই অরাজকতা সৃষ্টি করতে পারবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন