প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের নগরকান্দায় একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাতে সাড়ে ৮ টায় ঢাকা-খুলনা মহাসড়কের নাগারদিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন তাজিম সরদার (২২), যিনি নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে। অপরজন শাওন মাতুব্বর (২৪), যিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন খালিদ শেখ (১৮) নামে আরেক যুবক।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিব জুবায়ের জানিয়েছেন, রাত সাড়ে ৮ টায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, শাওন, খালিদ ও তাজিম নগরকান্দার জয়বাংলায় চা খেয়ে মোটর সাইকেলে অকটেন নেওয়ার উদ্দেশ্যে সুয়াদী সিসিবিএল ফিলিং ষ্টেশনে যাচ্ছিলেন।
তাদের মোটর সাইকেল নাগারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র তাজিম সরদার মারা যান। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম মারা যান। ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর শাওন মারা যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন