প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিস্কুট কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ দ্বারা। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাই ফিলিং স্টেশনের দক্ষিণে অবস্থিত কারখানার গার্ডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে গার্ডরুমে অর্ধবসা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, তাকে অন্য কোথাও হত্যা করা হয়েছে এবং মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ ইব্রাহীম ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় পুলিশ নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বিষয়টি জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন