প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অসুস্থতার কারণে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে।
উত্তরসূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে এখনও অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি।
বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন। বঙ্গভবনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তিনি শুক্রবার দুপুরে পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাবেন।
রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার স্নায়ুজনিত একটি জটিল রোগ ধরা পড়েছে। এই কারণে পদত্যাগের পর স্ত্রী নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন