প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুর, ৩১ জুলাই, ২০২৬ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকারের উদ্দেশ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। কে কী মন্তব্য করেছেন বা কে কী করেছেন, সেই বিষয়ে সময় নষ্ট করার সুযোগ আমাদের নেই। জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের মূল দায়িত্ব।
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় ৩ দিনব্যাপি বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মন্ত্রী আরও বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করছি এবং সেই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। সরকার জনগণের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনা কিংবা রাজনৈতিক বক্তব্যের কারণে বিভ্রান্ত না হয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন, অসহায় ও সুবিধা-বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।
মন্ত্রী আরো বলেন, দেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষ রোপণের বিকল্প নেই। এজন্য দেশের প্রত্যেকটি উপজেলাতেই জনসাধারণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করতে বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে। প্রত্যেক নাগরিককে তাদের পছন্দমত ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা ক্রয় করে নিজেদের বাড়ি আশেপাশে পতিত জায়গাতে রোপণ করার জন্য তিনি আশা প্রকাশ করেন।
পরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম মেরামত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে ২৩টি সেলাই মেশিন বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন