প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সেইসাথে, পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশে নতুন প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন ও আমন্ত্রণ জানান আসিফ আলী জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট তাঁর বিবৃতিতে বলেছিলেন, "আমার বিশ্বাস মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ এবং বাংলাদেশিদের উন্নয়ন অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কের শিকর একই ইতিহাস, বিশ্বাস এবং সংস্কৃতিতে নিহিত। আমার আশা, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।"
পাকিস্তানের প্রেসিডেন্ট জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার হবে, দুই দেশের মধ্যে বিনিময় তথা সহযোগিতাকে আরও বর্ধিত করা হবে এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বাড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার আগ্রহ অনুভব করছেন তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে আসিফ আলী জারদারি আরো বলেন, "আমার বিশ্বাস বাংলাদেশের প্রেসিডেন্টের পাকিস্তান সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন