প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভ্রমণ ভিসা নিয়ে গিয়ে কিছু নির্দিষ্ট কাজ করা যাবে না। এর মধ্যে সন্তান জন্ম দেওয়া, চাকরি করে পারিশ্রমিক নেওয়া এবং অন্যান্য কিছু কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।
দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ‘বার্থ ট্যুরিজম’, অর্থাৎ শুধুমাত্র সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এ ভিসার আওতায় অনুমোদিত নয়।
এছাড়াও, যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা যাবে না। ডিগ্রি বা অ্যাকাডেমিক ক্রেডিটের জন্য পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে পারফরম্যান্স করাও ভ্রমণ ভিসায় নিষিদ্ধ বলে জানিয়েছে দূতাবাস।
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন এবং চিকিৎসার মতো নির্দিষ্ট কিছু বিষয়ে এই ভিসা ব্যবহার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন