প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগকে কেন্দ্র করে ক্রিকেটের জগতে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে অসাধারণ একটি ইনিংস খেলে এই তরুণ ব্যাটার তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। ১৬০ রানের ইনিংস খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিরাট কোহলির সঙ্গে তার একটি পুরোনো ভিডিও। ভিডিওটিতে ভারতীয় এই তারকা ব্যাটারকে তরুণ আর্যবীরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে দেখা যায়।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ইউএইর বিরুদ্ধে ১৬৮ বলে ১৬০ রান করেন আর্যবীর। তার ইনিংসে ছিল ১৭টি চার এবং ৭টি ছক্কা। তার দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ইউএই অনূর্ধ্ব-১৯ দলকে ৭০ রানে পরাজিত করে ভারত।
ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে। ওপেনার আর্যবীর একপ্রান্ত ধরে দুর্দান্ত ব্যাটিং করেন। তিন নম্বরে নামা ভিকে বিনীত করেন ৬৭ রান। তৃতীয় উইকেটে আর্যবীর ও বিনীতের ১৯৩ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইউএই। ভারতের ডানহাতি পেসার ইশান সুদ ৭ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন। বাকি ছয় বোলারও একটি করে উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ইউএইর ইনিংস ২৩৯ রানে শেষ হয়ে যায়।
এদিকে আর্যবীরের অসাধারণ পারফরম্যান্সের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিরাট কোহলির সঙ্গে তার একটি পুরোনো ভিডিও। ভিডিওতে কোহলির সাক্ষাৎকার নিতে দেখা যায় শেবাগপুত্রকে। একপর্যায়ে কোহলির কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শও পায় সে।
ভিডিওতে আর্যবীর কোহলিকে জানান, ১৪ বা ১৫ বছর বয়সে আশিস নেহরার কাছ থেকে একটি পুরস্কার পেয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে নেহরা যখন কোহলির নেতৃত্বে খেলেছেন, তখন বিষয়টি কেমন লেগেছিল, তা জানতে চান তরুণ এই সাংবাদিক।
জবাবে কোহলি বলেন, ‘এ কারণেই আমি বলি, সব সময় ভাববে—আমি পারব।’
এদিকে ইউএইকে হারানোর মাধ্যমে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের দুটিতে জিতে দ্বিতীয় হয়েছে আটবারের চ্যাম্পিয়নরা। তাদের ওপরে রয়েছে পাকিস্তান, যারা গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল। এর আগে নেপালকেও হারিয়েছিল ভারত।
আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে ভারত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন