প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এবং সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে আলোচনা সভা, মানবসেবামূলক কার্যক্রম ও ভক্তিগীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী প্রকাশ মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃজিঃআ)-এর শুভ আগমন দিবস স্মরণে করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি বাবু রুবেল শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধীমান দাশ এবং সাধারণ সম্পাদক বাবু সমীর কান্তি দাশের তত্ত্বাবধানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা ডা. লায়ন বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার দিদারুল আলম ও মোহাম্মদ আলাউদ্দিন, ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল এবং মোহাম্মদ তামজিদ হোসাইন।
অনুষ্ঠানে মাইজভাণ্ডারী মরমী শিল্পী সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দীন কাওয়ালী ও তাঁর বাদক দল ভক্তিগীতি পরিবেশন করেন। মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন পত্রিকার সাংবাদিক, শাখা কমিটির নেতৃবৃন্দ ও সদস্য, কোমলমতি শিক্ষার্থী এবং আশ্রমের ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা, মানবসেবামূলক কার্যক্রম ও ভক্তিগীতির মাধ্যমে অনুষ্ঠানটি ভাবগাম্ভীর্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন