প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন।
আজ শুক্রবার (২৩) সকালে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। সেখানে তিনি মঈন খানের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। মঈন খান হুইলচেয়ারে বসে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন। এ সময় হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান দুই দিন ধরে অসুস্থ হয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘শ্বাসকষ্ট ও হৃদ্রোগের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে বুধবার রাতে তিনি ভর্তি হয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজ তার অবস্থা স্থিতিশীল আছে।’
ডা. জাহিদ জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ড. আবদুল মঈন খান।
এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।
ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। মঈন খানের সহধর্মিণী রোকসানা খন্দকার এবং তিন কন্যা তার শয্যাপাশে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন