প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী মাসের প্রথম সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে। তবে ইনজুরির কারণে নাহিদ রানা এই সফরে থাকছেন না, তিনি দলে অন্তর্ভুক্ত হচ্ছেন না।
যদিও মাঠের বাইরে তিনি ছিটকে গেছেন, তবে তরুণ গতিদানব নাহিদ রানার ব্যক্তিগত জীবনে সুখবর এসেছে। খেলার এই অনাকাঙ্ক্ষিত ফাঁকা সময়ে তিনি তার জীবনের নতুন দ্বিতীয় ইনিংস শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন।
নাহিদ রানার সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্ট অনুযায়ী গ্রেড টু ইনজুরির শিকার হয়েছেন। এই ইনজুরিটি সেরে উঠতে মাস খানেকের বেশি সময় লাগতে পারে। কারণ পুনর্বাসন চলাকালীন তিনি বল করার জন্য ফিট থাকবেন না, তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটিতে তাকে বাদ দিয়েই দল সাজাতে হচ্ছে নির্বাচকদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন