প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অভিনয়ের মাধ্যমে পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। একসময় কাজের সম্পর্ক প্রেমের রূপ নেয়। ২০১০ সালে সেই সম্পর্ক পূর্ণতা পায়। ক্যারিয়ারের বিভিন্ন বাঁক এবং ব্যক্তিগত জীবনের উত্থান-পতনে, শোবিজের দুই তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা একে অপরের জন্য বড় শক্তি হিসেবে দাঁড়িয়ে ছিলেন। তবে এবার তাদের সংসারে ভাঙনের গুঞ্জন উঠেছে।
দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের পর, তাদের মধ্যে ব্যক্তিগত দূরত্ব এবং বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে। হঠাৎ করে অন্তর্জালে তিশা ও ফারুকীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর, ভক্তদের মধ্যে নানা জল্পনা সৃষ্টি হয়েছে।
শোনা যাচ্ছে, দেড় মাসেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে প্রশ্ন উঠছে- তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে এ দুই তারকার সম্পর্কের সমীকরণ?
গুঞ্জন রয়েছে, দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরির পেছনে মতের অমিল রয়েছে। বিভিন্ন সূত্রে আলোচনা হয়েছে, অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি করার বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। ফারুকী বাড়িটি বিক্রি করতে চান, কিন্তু তিশার এতে সম্মতি নেই। এই বিষয়টি তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে এবং বিচ্ছেদের প্রস্তুতি চলছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী কথা বলতে রাজি হননি। সামাজিক মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘অপ্রয়োজনীয় আলাপে’ তার আগ্রহ নেই। ফলে তাদের দাম্পত্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তিশা ও ফারুকীর একসঙ্গে পথচলা, অসংখ্য স্মৃতি এবং ভালোবাসার গল্প- সবকিছুর পরিণতি কি সত্যিই বিচ্ছেদ? নাকি সময়ের সাথে এই দূরত্ব কেটে যাবে এবং সম্পর্কের পুরনো সমীকরণ ফিরে আসবে? এর উত্তর জানতে ভক্তদের দুই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে অফিসিয়াল মন্তব্যের জন্য অপেক্ষা করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন