প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বতসোয়ানা সরকার জানিয়েছে, মাদক পাচারের অভিযোগে বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের এক নাগরিক মুক্তি পেয়েছেন। এর ফলে তার নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
একটি বিবৃতিতে বতসোয়ানার সরকার জানিয়েছে, ৩৩ বছর বয়সী লেসেদি মোলাপিসি ২০২২ সালে ঢাকায় গ্রেপ্তার হন। বতসোয়ানা কর্তৃপক্ষের কূটনৈতিক প্রচেষ্টা এবং দেশটির প্রেসিডেন্ট ডুমা বোকোর করা একটি আবেদনের পর তার মুক্তির ব্যবস্থা করা হয়েছে।
এএফপিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফেনিও বুতালে বলেছেন, বুধবার (২ সেপ্টেম্বর) লেসেদির দেশে পৌঁছানোর কথা ছিল।
লেসেদি মোলাপিসি দক্ষিণ আফ্রিকা থেকে একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। সেই সময় তার কাছে হেরোইন পাওয়া যায়। এই অপরাধের জন্য ২০২৪ সালে তার মৃত্যুদণ্ড হয়।
বতসোয়ানা জানিয়েছে, প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা ও ভারতে অবস্থিত তাদের কূটনৈতিক মিশনগুলো মামলাটি নিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ২ হাজারের বেশি ছিল। ওই বছর নতুন করে ১৮৫টি মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন