প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ২৪ অক্টোবর, : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক যুবককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে নগরের পাঁচলাইশ থানার মোমিনবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮)।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর রাতে জামাল উদ্দিন জিকু (২৭) নামে এক যুবককে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে ডেকে নিয়ে যান গাজী সারোয়ার শ্রাবণ নামে একজন। এরপর শ্রাবণসহ আরও দুই থেকে তিনজন একটি সাদা প্রাইভেটকারে সেখানে উপস্থিত হন। তারা জিকুকে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর জিকু বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শুরু করে পুলিশ পাঁচলাইশ থানার মোমিনবাগ এলাকার নাহার ভবন থেকে রবিউল ও আদনানকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল। পাশাপাশি, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের একটি সাদা প্রাইভেটকারও জব্দ করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন