প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
একটি আন্তর্জাতিক জোট, যা ১৫৫টিরও বেশি শিশু সুরক্ষা সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত, অ্যামাজন ও ইবেকে চ্যাটবটযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খেলনা বিক্রি অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। তারা শিশুদের নিরাপত্তা, গোপনীয়তা এবং মানসিক বিকাশের ওপর এসব খেলনার সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি এবং ইবের প্রধান নির্বাহী জেমি ইয়ানোনকে একটি খোলা চিঠির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। চিঠিতে স্বাক্ষরকারী সংস্থাগুলোর মধ্যে ফেয়ারপ্লে, অ্যালায়েন্স ৪ চিলড্রেন এবং দ্য অ্যাংজাইটি জেনারেশন মুভমেন্টের মতো বিভিন্ন শিশু সুরক্ষা সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য বাজারজাত করা জেনারেটিভ এআই চ্যাটবটযুক্ত খেলনার বিক্রি স্থগিত রাখতে হবে। স্বাধীন পরীক্ষার মাধ্যমে এসব খেলনার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি জানানো হয়েছে।
এছাড়া, ইতোমধ্যে এসব খেলনা ক্রয় করেছেন এমন গ্রাহকদের সতর্ক করার পাশাপাশি অর্থ ফেরত দেয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, সম্প্রতি অ্যামাজনের যুক্তরাষ্ট্রের অনলাইন মার্কেটপ্লেসে ৫০টির বেশি এবং যুক্তরাজ্যের প্ল্যাটফর্মে ২৮টি এআই খেলনার সন্ধান পাওয়া গেছে। গত অক্টোবরের শেষ দিকে এসব পণ্যের তথ্য শনাক্ত করা হয়।
কিছু খেলনা তিন বছর বয়সি শিশুদের জন্য বাজারজাত করা হলেও সেগুলোতে সংযুক্ত ছিল সাধারণ কাজে ব্যবহারের উপযোগী চ্যাটবট, যা মূলত বেশি বয়সীদের জন্য তৈরি। আবার কিছু খেলনায় কণ্ঠস্বর নকল করার এবং শিশুদের আবেগীয় বিকাশ পর্যবেক্ষণের মতো সুবিধার বিজ্ঞাপন দেয়া হয়েছে।
শিশু সুরক্ষা সংস্থা ও বিশেষজ্ঞদের দাবি, পরীক্ষায় দেখা গেছে, কিছু এআই খেলনা শিশুদের অনুপযুক্ত যৌন বিষয়বস্তু সম্পর্কে উত্তর দিয়েছে। এমনকি দিয়াশলাই ও ছুরি ব্যবহারের নির্দেশনাও দিয়েছে। পাশাপাশি শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া এসব খেলনার সঙ্গে শিশুদের অস্বাস্থ্যকর আবেগীয় সম্পর্ক তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ধরনের সম্পর্ক শিশুদের মানসিক স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি বিকাশে কী প্রভাব ফেলতে পারে, তা এখনও অজানা।
চিঠিতে বলা হয়েছে, ‘শিশুদের হাতে পৌঁছানোর আগেই এসব পণ্যের নিরাপত্তা প্রমাণ করতে হবে। ক্ষতি শনাক্ত হওয়ার পর একেকটি পণ্য বাজার থেকে সরিয়ে নেয়া যথেষ্ট নয়।’
ফেয়ারপ্লের ইয়াং চিলড্রেন থ্রাইভ অফলাইন কর্মসূচির পরিচালক র্যাচেল ফ্রাঞ্জ বলেন, ‘সমালোচনার মুখে পড়ার পর খুচরা বিক্রেতারা একে একে এআই খেলনা সরিয়ে নিচ্ছে। কিন্তু এ পদক্ষেপ যথেষ্ট নয়।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন