প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ নৌ পুলিশ উদ্ধার করেছে। পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া এলাকায় পদ্মার শাখা নদী থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিবুজ্জামান রকি (৩০) ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে এবং তিনি শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকালে চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখেন। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয় এবং তার পরিচয় শনাক্ত করা হয়। রাকিবুজ্জামান রকি গত শুক্রবার রাতে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হন।
উল্লেখ্য, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা থেকে ১২০ জনের একটি দল ট্রলার ভাড়া নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারার সোলাইমান শাহর মাজারে বেড়াতে যান। ফেরার পথে তারা ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের কাছে পৌঁছালে পানির তীব্র স্রোতে ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি, লিটন (২৮) এবং ওহাব (৪৫) নামে আরও দুজন ট্রলার থেকে নদীতে পড়ে যান।
এ সময় ট্রলারে থাকা অন্যরা লিটন ও ওহাবকে উদ্ধার করতে সক্ষম হলেও রকি তীব্র স্রোতের কারণে পানিতে তলিয়ে যান। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তির সন্ধানে দুই দিন অভিযান চালালেও ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, "আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন