প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্র সৌদি আরব ভ্রমণের জন্য মার্কিন নাগরিকদের সতর্ক করেছে। দেশটিতে ভ্রমণের পূর্বে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় সৌদি আরবকে তৃতীয় স্তরে স্থান দেওয়া হয়েছে, যা নির্দেশ করে যে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবে মার্কিন স্বার্থের বিরুদ্ধে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বিদ্যমান, পাশাপাশি সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের আশঙ্কাও রয়েছে। এ ছাড়া, দেশটিতে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থানীয় আইন সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সৌদি আরবের কিছু অঞ্চলে ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার ঝুঁকি বেশি হওয়ায় সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের দিকে ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে। এর আগে সৌদি আরবের বিভিন্ন শহর, অবকাঠামো, বিমানবন্দর, সামরিক ঘাঁটি, কূটনৈতিক ও জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া, সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কোনো বক্তব্য বা কার্যক্রম যদি স্থানীয় কর্তৃপক্ষের কাছে সমালোচনামূলক, আপত্তিকর বা জনশৃঙ্খলা বিঘ্নকারী মনে হয়, তাহলে গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে বলেও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে।
এদিকে, ইয়েমেনের জন্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা চতুর্থ স্তর বজায় রাখা হয়েছে। দেশটিতে সন্ত্রাসবাদ, অস্থিরতা, অপরাধ, অপহরণ, স্বাস্থ্যঝুঁকি ও স্থলমাইনের আশঙ্কার কারণে মার্কিন নাগরিকদের কোনোভাবেই ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন