প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি দূরপাল্লার বাসের চাপায় ১০ বছর বয়সী ঈশা দাশ নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিঠাদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ঈশা দাশ সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকার সুনিল কান্তি দাশের কন্যা। তিনি ছদাহা কেয়াফাত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের মতে, দুপুরের সময় একটি দূরপাল্লার বাস ঈশা দাশকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম নগরের আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু ঘটে।
এদিকে, স্কুলছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বাসচাপায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন