প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার জন্য সরকারি অনুমোদন এখন বাধ্যতামূলক করা হয়েছে। অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরাসরি মামলা দায়েরের সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংয়ের মাধ্যমে এ বিষয়ে প্রচারণা চালানো হয়েছে।
উপজেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬’ অনুযায়ী, নিজ মালিকানাধীন জমির গাছ কাটার পূর্বে বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা তথা বিভাগীয় বন কর্মকর্তার অনুমোদন গ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনুমতি ছাড়া গাছ কাটলে আইন অনুযায়ী ১০ ধারায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা হবে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এ বিষয়ে উপজেলাজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন মন্তব্য করেন, গাছ কাটার জন্য অনুমোদনের এই প্রক্রিয়া কোনো ধরনের হয়রানির উদ্দেশ্যে নয়। পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন প্রতিরোধের জন্য এ নিয়ম প্রবর্তন করা হয়েছে।
তিনি আরও জানান, জমির মালিকরা যাতে সহজে অনুমোদন নিতে পারেন, সে বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন