প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ডেকে এনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২ রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এসআরবি জানায়, গত ৩ অক্টোবর রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ২৪ বছর বয়সী এক তরুণীকে ডেকে নেওয়া হয়। অভিযোগ রয়েছে যে, সেখানে দুই তরুণ তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
এই ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় রনি শেখ (২৯) ও মো. রাসেল ওরফে নাগ রাসেলকে যথাক্রমে এক ও দুই নম্বর আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।
এসআরবি আরও জানায়, মামলার পর আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার (১১ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি নাগ রাসেলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-২। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
একইসঙ্গে মামলার পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন