প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের সখিপুরে পারিবারিক কলহের কারণে আকলিমা আক্তার নামে এক মায়ের ছুরিকাঘাতে মো. আশরাফুল ইসলাম নামের সাড়ে তিন বছর বয়সী শিশুর মৃত্যু ঘটেছে। প্রতিবেশীরা ক্ষুব্ধ হয়ে আকলিমাকে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেবরাজ খালিয়ার বাইদ পূর্বপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত শিশুটি মো. শাহিন আলম এবং তার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তারের সন্তান। স্থানীয় সূত্র জানাচ্ছে, আকলিমা আক্তার তার আগের স্বামীর ঘরে জন্ম নেওয়া মেয়েকে নিয়ে তিন দিন আগে এই বাড়িতে আসেন। এ সময় তার নিজের ছেলে আশরাফুল শাহিন আলমের প্রথম স্ত্রীর কাছে ছিল। এ নিয়ে আকলিমা ঘোর আপত্তি জানান। এর ফলে তাদের পরিবারের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়। পারিবারিক কলহের এক পর্যায়ে বুধবার মধ্যরাতে আকলিমা আক্তার আক্রোশবশত নিজ শিশু সন্তান আশরাফুলকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। একই সময়ে তিনি তার আগের স্বামীর ঘরের মেয়েটিকেও মারাত্মকভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত করেন।
ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শিশু আশরাফুল ইসলামকে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শিশু হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক ও বিক্ষুব্ধ জনতা আকলিমা আক্তারকে ধরে রশি দিয়ে বেঁধে আটকে রাখেন। খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় থানায় মামলাসহ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন